Repository ছাড়াই প্রথম শুরু¶
প্রথমবার QLens ব্যবহার করতে আগে থেকে কোনো folder, YAML, schema বা MkDocs site তৈরি করতে হবে না।
Interactive setup¶
qlens init my-research
Wizard আপনাকে জিজ্ঞেস করবে:
- প্রকল্পের নাম;
- প্রধান ভাষা;
- প্রথম Research Space;
- প্রথম গবেষণা-প্রশ্ন;
- AI provider ব্যবহার করবেন কি না।
তারপর:
cd my-research
qlens start
NUR খুলবে:
http://127.0.0.1:8000/
এক command-এ বিসমিল্লাহ গবেষণা¶
qlens init bismillah-research \
--yes \
--title "বিসমিল্লাহ গবেষণা" \
--language bn \
--research-title "বিসমিল্লাহ" \
--question "বিসমিল্লাহতে بِ — বি কী সম্পর্ক প্রকাশ করে?" \
--ai-provider mock
QLens নিজে repository, NUR site, Research Space, event store, registry এবং প্রথম question তৈরি করবে।